প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি জাপানি ভাষা শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, বিশ্বের কৃষিনির্ভর দেশগুলোতে বাংলাদেশী দক্ষ মানুষের ব্যাপক চাহিদা থাকলেও ভাষাগত ধারণা না থাকায় সেই সব দেশে অনেকেরই কর্ম সংস্থান হয় না। জাপানে দক্ষ শ্রমিকদের চাহিদা রয়েছে। তাই জাপানি ভাষা শিখলে শিক্ষার্থীরা উপকৃত হবে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল-১ সেমিস্টার-১) প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন সিকৃবির ভিসি ড. মো: আলিমুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. এ এস এম গোলাম হাফিজ কেনেডি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ। বাসস

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন