চিটাগাং টুডে

মূল পাতা

আন্তর্জাতিক

বাংলাদেশিদের ভিসা হঠাৎ ক্যান্সেল! উদ্বেগের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিল বাংলাদেশ দূতাবাস

ছবি- সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বাইরে অবস্থানরত কিছু বাংলাদেশি প্রবাসীর রেসিডেন্সি ভিসা হঠাৎ করে ক্যান্সেল হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেক প্রবাসী। এ পরিস্থিতিতে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ করেছেন।

রাষ্ট্রদূতের দেওয়া তথ্যমতে, বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করে ভিসা বাতিলের প্রকৃত কারণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা জানার চেষ্টা অব্যাহত রয়েছে। এটি কোনো টেকনিক্যাল ত্রুটি নাকি অন্য কোনো বিশেষ কারণে ঘটছে, সে বিষয়েও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এছাড়া, বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং নিয়মিত খোঁজখবর রাখছে বলে জানানো হয়েছে। নির্ভুল ও আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে দূতাবাস সরকারের সঙ্গে সমন্বয় করে তা প্রবাসীদের জানাবে।

একই সঙ্গে রাষ্ট্রদূত গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক, জাতীয় পতাকা কিংবা দূতাবাসের ই-মেইল ব্যবহার করে বিভিন্ন অসত্য ও অসম্পূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে। এসব তথ্য যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করার জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, সরকারি ও অফিশিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের ওপরই আস্থা রাখতে হবে এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন-কানুন মেনে চলতে হবে।

রাষ্ট্রদূত আশ্বাস দিয়ে বলেন, যে কোনো ধরনের সমস্যায় বাংলাদেশ দূতাবাস সবসময় প্রবাসীদের পাশে থাকবে।

প্রবাসীদের উদ্দেশ্যে আমিরাতে বাংলাদেশের দূতাবাসের বিবৃতি:

❝ প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা,

আসসালামুআলাইকুম।

আমরা লক্ষ্য করেছি ও জানতে পেরেছি, অনেক বাংলাদেশি ভাই বোন যারা ছুটিতে বা অন্য কোন কারণে সংযুক্ত আরব আমিরাতের বাইরে আছেন, হঠাৎ করে কোন কারণ উল্লেখ ছাড়াই তাদের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে । এতে আমিরাতে রেসিডেন্সি আছে এমন প্রবাসীদের মাঝে অনেক উদ্বেগ-উৎকন্ঠা তৈরি হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে ইতোমধ্যেই কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাবার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এটি কি কোন টেকনিক্যাল ত্রুটি, অথবা বিশেষ কোন কারণে ঘটছে কি না সেটি জানার ও বোঝার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

আমরা আপনাদেরকে আরো আশ্বস্ত করতে চাই যে, বাংলাদেশ সরকারের উর্ধতন পর্যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলে এই বিষয়ে অবগত ও নিয়মিত খোঁজ-খবর রাখছেন । দূতাবাস সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া মাত্রই সরকারের সাথে সমন্বয় করে আপনাদেরকে জানাবে।

আরো একটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক ও বাংলাদেশের পতাকা, দূতাবাসের ইমেইল আইডি ব্যবহার করে বিভিন্নজন কিছু অসত্য, অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়াচ্ছেন; অনেকেই আবার তা না বুঝে শেয়ার দিচ্ছেন। এ সকল বিষয় থেকে দূরে থাকুন। সচেতন ও দায়িত্বশীল প্রবাসী হিসেবে, বাংলাদেশ ও আমিরাতের সকল ধরণের আইন-কানুন মেনে চলুন ও একমাত্র অফিশিয়াল সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর আস্থা রাখুন।

ইনশাআল্লাহ, যে কোন ধরণের সমস্যায় দূতাবাস সবসময়ই আপনাদের পাশে থাকবে।❞

সূত্র: দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাংলাদেশিদের ভিসা হঠাৎ ক্যান্সেল! উদ্বেগের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিল বাংলাদেশ দূতাবাস

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে