নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানের বহুল আলোচিত যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এবং একাধিক হত্যা মামলার অভিযুক্ত মো. ইলিয়াস ওরফে ধামা ইলিয়াসকে (৪৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধামা ইলিয়াস রাঙ্গুনিয়া বেতাগী এলাকার যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় একাধিক হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামির গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। রাউজান ও রাঙ্গুনিয়া সীমান্তবর্তী এলাকায় তার বিরুদ্ধে নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল।
জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধামা ইলিয়াসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তার সাথে জড়িত অন্যান্য অপরাধীদের ধরতেও ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন