চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

যশোর সীমান্ত থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকচট্টগ্রাম  যশোর:

চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে যশোর শহরের ঝুমঝুমপুর সীমান্ত এলাকা থেকে চট্টগ্রাম ও যশোর জেলা পুলিশের একটি যৌথ টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, চাঁদার দাবিতে হামলা ও গোলাগুলির মতো ঘটনা ঘটিয়ে আসছিল এই কুখ্যাত সন্ত্রাসী। তাকে গ্রেপ্তার করতে চট্টগ্রাম জেলা পুলিশের একাধিক বিশেষ টিম দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করছিল। অবশেষে যশোর জেলা পুলিশের সহযোগিতায় তাকে আইনের আওতায় আনা সম্ভব হলো। ডেভিড ইমনের গ্রেপ্তারের খবরে চট্টগ্রামের সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনকে আটক করা হয়। বুধবার সকাল ১০টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সফল মাসুদ আলম বলেন, "ডেভিড ইমন ও তার সহযোগী রায়হানসহ দুর্ধর্ষ সন্ত্রাসী চক্রের সদস্যদের গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম দীর্ঘদিন ধরে কাজ করছে। যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও, একই সময়ে নোয়াখালীতে রায়হানকে গ্রেপ্তারের অভিযানে সে অল্পের জন্য পালিয়ে যায়। তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।"

পুলিশ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পুরো অভিযান, তার বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা, সন্ত্রাসী নেটওয়ার্ক এবং পরবর্তী তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

দুই সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার:

ডেভিড ইমনের গ্রেপ্তারের আগে গত রবিবার রাতে চট্টগ্রামের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে তার দুই ঘনিষ্ঠ সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, আসিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি এবং আরিফের কাছ থেকে আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনেই ডেভিড ইমনের সহযোগী হিসেবে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের কথা স্বীকার করেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রমতে, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অস্ত্র, মাদক ও দখলবাজিসহ একাধিক মামলা রয়েছে। তদন্ত কর্মকর্তাদের মতে, ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করে তার সন্ত্রাসী নেটওয়ার্ক, অর্থের উৎস ও অস্ত্র সরবরাহকারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, যার ভিত্তিতে পরবর্তী অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বুধবার, ২৯ জুলাই ২০২৬

যশোর সীমান্ত থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে