চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বাঁশখালী থানাধীন চট্টগ্রাম–পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালী পৌরসভার জলদী এলাকায় উপজেলা পোস্ট অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বদর উদ্দিন ওরফে রাশেদ (২৭) এবং মো. রিয়াজ (২৪)। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া এলাকায়।

পুলিশ জানায়, একটি ধূসর রঙের ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেলে থাকা দুইজনকে সন্দেহজনকভাবে তল্লাশি করা হলে তাদের দখল থেকে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে বাঁশখালী থানাধীন চট্টগ্রাম–পেকুয়া আঞ্চলিক সড়কের বাঁশখালী পৌরসভার জলদী এলাকায় উপজেলা পোস্ট অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বদর উদ্দিন ওরফে রাশেদ (২৭) এবং মো. রিয়াজ (২৪)। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া এলাকায়।

পুলিশ জানায়, একটি ধূসর রঙের ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মোটরসাইকেলে থাকা দুইজনকে সন্দেহজনকভাবে তল্লাশি করা হলে তাদের দখল থেকে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে