শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা
ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ এলাকায় এনসিপির অনুষ্ঠানস্থল থেকে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সমাবেশ থেকে ফেরার পথে গোলাপগঞ্জ পৌর এলাকায় সারজিস আলমকে বহনকারী নোহা মাইক্রোবাসে সেভেন আপের বোতল ছোঁড়া হয়। এতে গাড়িটির পেছনের গ্লাস ভেঙ্গে যায়। দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এনসিপির নেতাকর্মীদের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান শেষ করে হেতিমগঞ্জ বাজারে দুপুরে খাবারের জন্য রওয়ানা দেন। অনুষ্ঠানটিতে এনসিপি নেতা সারজিস আলম ছাড়াও মাহমুদা মিতুও অংশ নেন। এসময় অনুষ্ঠানস্থল থেকে বের হলে আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলা গেটস্থ নূর ম্যানশনের সামনে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনও হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি।

পরবর্তী সময়ে এনসিপির নেতাকর্মীরা হেতিমগঞ্জ বাজারে দুপুরের খাবার না খেয়ে সিলেট সার্কিট হাউসের উদ্দেশে রওয়ানা দিলে বাইপাস এলাকায় ফের জাতীয় নাগরিক পাটির (এনসিপি) গাড়িতে হামলার চেষ্টা করা হয়। এই ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের সড়কে পুলিশ, এপিবিএন সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গোলাপগঞ্জের অনুষ্ঠান শেষ করে পরবর্তীকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কানাইঘাটে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে অভিযোগ করেন এনসিপির নেতারা। এর প্রতিবাদে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হলেও মৌলভীবাজার থেকে সেখানে যাওয়ার পথে শ্রীমঙ্গল ও বাহুবল এলাকায় একাধিকবার পুলিশের বাধার মুখে পড়ে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে