শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

মাদক মামলায় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মাদক মামলায় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার
গ্রেপ্তার মো. খোকন মিয়া (২২)। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. খোকন মিয়া (২২) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পূর্ব ভেলাবাড়ী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির।

গ্রেপ্তার মো. খোকন মিয়া একই উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী থানার ভেলাবাড়ী বাজারে মাদকবিরোধী অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় মোটরসাইকেল আরোহী হৃদয়কে (১৯) আটক করে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তখন খোকন মিয়া পালিয়ে যান।

পরে ২৬ জুন আদিতমারী থানায় দুজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

এ বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমির হামজা নান্নু বলেন, খোকনের বিরুদ্ধে মাদক মামলার বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি এরই মধ্যে জেলা ছাত্রদলকে অবহিত করা হয়েছে। কেন্দ্র বা জেলা থেকে নির্দেশনা এলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তার রাজনীতি ছাত্রদল

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মাদক মামলায় ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. খোকন মিয়া (২২) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পূর্ব ভেলাবাড়ী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির।

গ্রেপ্তার মো. খোকন মিয়া একই উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী থানার ভেলাবাড়ী বাজারে মাদকবিরোধী অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় মোটরসাইকেল আরোহী হৃদয়কে (১৯) আটক করে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তখন খোকন মিয়া পালিয়ে যান।

পরে ২৬ জুন আদিতমারী থানায় দুজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

এ বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আমির হামজা নান্নু বলেন, খোকনের বিরুদ্ধে মাদক মামলার বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি এরই মধ্যে জেলা ছাত্রদলকে অবহিত করা হয়েছে। কেন্দ্র বা জেলা থেকে নির্দেশনা এলেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে