সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগী গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের ঘনিষ্ঠ দুই সহযোগী মো. দিদার আলম  ও মো. আফসার মিয়া কে গ্রেফতার করেছে জেলা পুলিশ। উদ্বার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি। 

সোমবার (৩ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, সীতাকুন্ডের  শীতলপুরস্থ শাহ আমিন উল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে রবিবার রাতে চেকপোস্ট বসিয়ে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  মো. দিদার আলম  ও মো. আফসার মিয়া দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। রাতেই আসামীদের তথ্যের ভিত্তিতে রাউজানে মানিক নামে এক ব্যক্তির বসতঘরের পেছনে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দিদার আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ মোট ১০টি মামলা এবং আফসার মিয়ার বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের ঘনিষ্ঠ দুই সহযোগী মো. দিদার আলম  ও মো. আফসার মিয়া কে গ্রেফতার করেছে জেলা পুলিশ। উদ্বার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি। 

সোমবার (৩ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, সীতাকুন্ডের  শীতলপুরস্থ শাহ আমিন উল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে রবিবার রাতে চেকপোস্ট বসিয়ে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  মো. দিদার আলম  ও মো. আফসার মিয়া দীর্ঘদিন ধরে রাউজান, রাঙ্গুনিয়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। রাতেই আসামীদের তথ্যের ভিত্তিতে রাউজানে মানিক নামে এক ব্যক্তির বসতঘরের পেছনে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দিদার আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ মোট ১০টি মামলা এবং আফসার মিয়ার বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে