সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক
???? ???????? ??????? ???? ??? ?????????? ?????? ??????? ???: ????????

ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এ তথ্য জানিয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে নাইজেরিয়ান নাগরিক অস্টিনকে (৩৯) আটক করা হয়। 

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, তিনি গত মার্চ মাসে বাংলাদেশে আসেন। পরে বাংলাদেশ হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকায় পৌঁছান। এ সময় বিজিবির অভিযানে তিনি আটক হন। আরও পড়ুনআরও পড়ুনসন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৪৮ জনের বিরুদ্ধে মামলা

আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।  

আটক ফেনী

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফেনী সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩ আগস্ট) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এ তথ্য জানিয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নিজকালিকাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে নাইজেরিয়ান নাগরিক অস্টিনকে (৩৯) আটক করা হয়। 

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, তিনি গত মার্চ মাসে বাংলাদেশে আসেন। পরে বাংলাদেশ হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকায় পৌঁছান। এ সময় বিজিবির অভিযানে তিনি আটক হন। আরও পড়ুনআরও পড়ুনসন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৪৮ জনের বিরুদ্ধে মামলা

আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরশুরাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।  

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে