চট্টগ্রাম    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত দুটি আশ্রয়কেন্দ্র

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত দুটি আশ্রয়কেন্দ্র

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় আট বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। একই দিনে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় আরও দুটি আশ্রয়কেন্দ্র (শেল্টার) ক্ষতিগ্রস্ত হলেও সেসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে একটি আশ্রয়কেন্দ্রের ওপর পাহাড়ধস হলে জমির হোসেনের ছেলে নুনু জিয়া (৮) মাটিচাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি সৈয়দ করিম জানান, টানা বৃষ্টির কারণে পাহাড়ধসে শিশুটির মৃত্যু হয়েছে। ক্যাম্প প্রশাসনের অনুমতি নিয়ে তার দাফনের প্রস্তুতি চলছে।

এর আগে একই দিন দুপুর ২টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত বৃষ্টির কারণে রোহিঙ্গা ক্যাম্প-২০-এর এম-৮ ও এম-৩২ ব্লকে পৃথকভাবে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে দুটি আশ্রয়কেন্দ্র বসবাস ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তবে ওই দুই ঘটনায় কেউ হতাহত হননি।

ক্ষতিগ্রস্ত আশ্রয়কেন্দ্র দুটির বাসিন্দা মো. সাবের (এম-৮ ব্লক) ও হালিমাকে (এম-৩২ ব্লক) নিরাপত্তার স্বার্থে নিকটস্থ আশ্রয়কেন্দ্র এবং স্বজনদের কাছে সরিয়ে নেওয়া হয়েছে।

টানা বৃষ্টিতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। ক্যাম্পের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোহিঙ্গা ক্যাম্প উখিয়া

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত দুটি আশ্রয়কেন্দ্র

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় আট বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। একই দিনে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় আরও দুটি আশ্রয়কেন্দ্র (শেল্টার) ক্ষতিগ্রস্ত হলেও সেসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে একটি আশ্রয়কেন্দ্রের ওপর পাহাড়ধস হলে জমির হোসেনের ছেলে নুনু জিয়া (৮) মাটিচাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি সৈয়দ করিম জানান, টানা বৃষ্টির কারণে পাহাড়ধসে শিশুটির মৃত্যু হয়েছে। ক্যাম্প প্রশাসনের অনুমতি নিয়ে তার দাফনের প্রস্তুতি চলছে।

এর আগে একই দিন দুপুর ২টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত বৃষ্টির কারণে রোহিঙ্গা ক্যাম্প-২০-এর এম-৮ ও এম-৩২ ব্লকে পৃথকভাবে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে দুটি আশ্রয়কেন্দ্র বসবাস ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তবে ওই দুই ঘটনায় কেউ হতাহত হননি।

ক্ষতিগ্রস্ত আশ্রয়কেন্দ্র দুটির বাসিন্দা মো. সাবের (এম-৮ ব্লক) ও হালিমাকে (এম-৩২ ব্লক) নিরাপত্তার স্বার্থে নিকটস্থ আশ্রয়কেন্দ্র এবং স্বজনদের কাছে সরিয়ে নেওয়া হয়েছে।

টানা বৃষ্টিতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। ক্যাম্পের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে