চট্টগ্রাম    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
ছবি: যুগান্তর

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬।

এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে নগরের সিঅ্যান্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বিকালে নগরীতে মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় জুলাই সমাবেশ।

দিনের শুরুতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পরে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

কর্মসূচির অংশ হিসেবে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, শহীদ সাকিব আঞ্জুমের বাবা মো. মাইনুল হক, শহীদ আলী রায়হানের বাবা মো. মুসলিম আলী এবং শহীদ মিনারুল ইসলামের স্ত্রী নুরেসান খাতুন।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার এবং দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী।

অন্যদিকে, দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর রাজশাহী

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬।

এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে নগরের সিঅ্যান্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বিকালে নগরীতে মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় জুলাই সমাবেশ।

দিনের শুরুতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পরে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

কর্মসূচির অংশ হিসেবে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, শহীদ সাকিব আঞ্জুমের বাবা মো. মাইনুল হক, শহীদ আলী রায়হানের বাবা মো. মুসলিম আলী এবং শহীদ মিনারুল ইসলামের স্ত্রী নুরেসান খাতুন।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার এবং দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী।

অন্যদিকে, দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে