চট্টগ্রাম    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

স্বাস্থ্য ও চিকিৎসা

কেবল ওষুধ খেয়ে লিভারের মেদ ঝরানো সম্ভব নয়। তার জন্য কিছু বিশেষ পানীয় খেতে হয়। চিকিৎসক শতরূপা চট্টোপাধ্যায় এমনই এক পানীয়ের কথা জানালেন, যা লিভার সুস্থ রাখতে এবং লিভারের অসুখ সারাতে কাজে লাগবে।

ফ্যাটি লিভার ধরা পড়েছে? রোজ রাতে একটি জাদু পানীয়ে চুমুক দিলেই চাঙ্গা থাকবে শরীর

লিভারের রোগ সারে না, এমনই ধারণা অনেকের। তবে তা ভুল। যদি সঠিক সময়ে রোগ চিহ্নিত করে চিকিৎসা শুরু করা যায়, তবে লিভারের অসুখ সারিয়ে তোলা সম্ভব। দীর্ঘদিন ধরে লিভারের কোনও অসুখ থাকলে, জন্ডিস হয়ে থাকলে কিংবা অতিরিক্ত মদ্যপান করলে লিভারের ক্ষত বাড়তে থাকে। শুরুটা হয় ফ্যাটি লিভার দিয়ে, ধীরে ধীরে তা লিভারের জটিল রোগে পরিণত হয়, যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলে ‘লিভার সিরোসিস’।

সচেতনতার অভাব ও রোজকার যাপনে অসংযমের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই লিভারের রোগ অনেক দেরিতে ধরা পড়ে। লিভার ভাল রাখতে হলে খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ সবচেয়ে আগে জরুরি। রোজ এমন কিছু খাবার ও পানীয় খাওয়া হয়, যা তলে তলে লিভারের মারাত্মক ক্ষতি করে দেয়। তাই কোনটি লিভারের জন্য ভাল ও কোনটি খারাপ, তা জেনে নেওয়া খুব জরুরি।

লিভার মেদ তৈরি করে। রক্তের মধ্যে দিয়ে তা পেশিতে পৌঁছোয়। লিভার যতটা মেদ তৈরি করছে, আর যতটা খরচ করছে, তার মধ্যে যদি ভারসাম্য না থাকে, অর্থাৎ, মেদ বেশি হয়ে গেলে তা পরত হয়ে লিভারে জমতে থাকে। তখন চিকিৎসকেরা বলেন, ‘ফ্যাটি লিভার’ ধরা পড়েছে। সেই অবস্থায় কেবল ওষুধ খেয়ে লিভারের মেদ ঝরানো সম্ভব নয়। তার জন্য কিছু বিশেষ পানীয় খেতে হয়। চিকিৎসক শতরূপা চট্টোপাধ্যায় এমনই এক পানীয়ের কথা জানালেন, যা লিভার সুস্থ রাখতে এবং লিভারের অসুখ সারাতে কাজে লাগবে।

চিকিৎসকের মতে, দেড় কাপ জলে এক টেবিলচামচ আদাকুচি মিশিয়ে ভাল করে ফুটিয়ে জল অর্ধেক করে নিন। এ বার সেই জল ঈষদুষ্ণ হলে তাতে এক চা-চামচ মধু আর এক টেবিলচামচ লেবুর রস মিশিয়ে দিন। তা হলেই তৈরি হয়ে যাবে লিভারের জন্য জাদু পানীয়। শতরূপা বলেন, ‘‘রাতের খাবার খাওয়ার অন্তত ঘণ্টাদুয়েক পরে এই পানীয় খেয়ে নিতে হবে। রাতে ঘুমোনোর আগে এই পানীয় খেলে সবচেয়ে ভাল কাজ করে। আর যাঁদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাঁরা সকালে এই পানীয় খান, উপকার পাবেন।’’

লিভার ফ্যাটি

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ফ্যাটি লিভার ধরা পড়েছে? রোজ রাতে একটি জাদু পানীয়ে চুমুক দিলেই চাঙ্গা থাকবে শরীর

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

লিভারের রোগ সারে না, এমনই ধারণা অনেকের। তবে তা ভুল। যদি সঠিক সময়ে রোগ চিহ্নিত করে চিকিৎসা শুরু করা যায়, তবে লিভারের অসুখ সারিয়ে তোলা সম্ভব। দীর্ঘদিন ধরে লিভারের কোনও অসুখ থাকলে, জন্ডিস হয়ে থাকলে কিংবা অতিরিক্ত মদ্যপান করলে লিভারের ক্ষত বাড়তে থাকে। শুরুটা হয় ফ্যাটি লিভার দিয়ে, ধীরে ধীরে তা লিভারের জটিল রোগে পরিণত হয়, যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলে ‘লিভার সিরোসিস’।

সচেতনতার অভাব ও রোজকার যাপনে অসংযমের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই লিভারের রোগ অনেক দেরিতে ধরা পড়ে। লিভার ভাল রাখতে হলে খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ সবচেয়ে আগে জরুরি। রোজ এমন কিছু খাবার ও পানীয় খাওয়া হয়, যা তলে তলে লিভারের মারাত্মক ক্ষতি করে দেয়। তাই কোনটি লিভারের জন্য ভাল ও কোনটি খারাপ, তা জেনে নেওয়া খুব জরুরি।

লিভার মেদ তৈরি করে। রক্তের মধ্যে দিয়ে তা পেশিতে পৌঁছোয়। লিভার যতটা মেদ তৈরি করছে, আর যতটা খরচ করছে, তার মধ্যে যদি ভারসাম্য না থাকে, অর্থাৎ, মেদ বেশি হয়ে গেলে তা পরত হয়ে লিভারে জমতে থাকে। তখন চিকিৎসকেরা বলেন, ‘ফ্যাটি লিভার’ ধরা পড়েছে। সেই অবস্থায় কেবল ওষুধ খেয়ে লিভারের মেদ ঝরানো সম্ভব নয়। তার জন্য কিছু বিশেষ পানীয় খেতে হয়। চিকিৎসক শতরূপা চট্টোপাধ্যায় এমনই এক পানীয়ের কথা জানালেন, যা লিভার সুস্থ রাখতে এবং লিভারের অসুখ সারাতে কাজে লাগবে।

চিকিৎসকের মতে, দেড় কাপ জলে এক টেবিলচামচ আদাকুচি মিশিয়ে ভাল করে ফুটিয়ে জল অর্ধেক করে নিন। এ বার সেই জল ঈষদুষ্ণ হলে তাতে এক চা-চামচ মধু আর এক টেবিলচামচ লেবুর রস মিশিয়ে দিন। তা হলেই তৈরি হয়ে যাবে লিভারের জন্য জাদু পানীয়। শতরূপা বলেন, ‘‘রাতের খাবার খাওয়ার অন্তত ঘণ্টাদুয়েক পরে এই পানীয় খেয়ে নিতে হবে। রাতে ঘুমোনোর আগে এই পানীয় খেলে সবচেয়ে ভাল কাজ করে। আর যাঁদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাঁরা সকালে এই পানীয় খান, উপকার পাবেন।’’

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে