চট্টগ্রাম    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

রাজনীতি

‘শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার ও রায় কার্যকর করা হবে’

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‘শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার ও রায় কার্যকর করা হবে’
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের সকল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও মন্তব্য করেন তিনি। 

বৃহস্পতিবার দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের পাঁচটি স্তর রয়েছে। সবকটি স্তরের নির্বাচন করতে সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা লাগবে। নির্বাচন কমিশন তাদের বাজেট দিয়েছে। সদ্য পাস হওয়া জাতীয় বাজেটে নির্বাচনের জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অন্তবির্ভাগের সম্মতি ও স্থানীয় সরকার মিলে এখনো ঠিক হয়নি কোন স্তরের নির্বাচন আগে ও কোনটি পরে হবে। আগস্ট মাসের পরই অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন বসে এ সিদ্ধান্ত নেবে। তবে সরকারের সিদ্ধান্ত হচ্ছে চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সকল স্তরের
নির্বাচন সম্পন্ন করা হবে।

শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে। তাকে জেলে যেতে হবে এবং মামলার যে রায় হয়েছে সেটি কার্যকর করা হবে।

এসটিএস পরিদর্শনকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক, সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা নির্বাচন

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

‘শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেফতার ও রায় কার্যকর করা হবে’

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের সকল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও মন্তব্য করেন তিনি। 

বৃহস্পতিবার দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের পাঁচটি স্তর রয়েছে। সবকটি স্তরের নির্বাচন করতে সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা লাগবে। নির্বাচন কমিশন তাদের বাজেট দিয়েছে। সদ্য পাস হওয়া জাতীয় বাজেটে নির্বাচনের জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অন্তবির্ভাগের সম্মতি ও স্থানীয় সরকার মিলে এখনো ঠিক হয়নি কোন স্তরের নির্বাচন আগে ও কোনটি পরে হবে। আগস্ট মাসের পরই অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন বসে এ সিদ্ধান্ত নেবে। তবে সরকারের সিদ্ধান্ত হচ্ছে চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সকল স্তরের
নির্বাচন সম্পন্ন করা হবে।

শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে। তাকে জেলে যেতে হবে এবং মামলার যে রায় হয়েছে সেটি কার্যকর করা হবে।

এসটিএস পরিদর্শনকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক, সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে