চট্টগ্রাম    রোববার, ০৯ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মায়ের জানাজা সম্পন্ন, ইমামতি করলেন এমপি নিজেই

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মা মরহুমা খাদিজা বেগমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ রাত ৯টায় ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদস্থ নিজ বাড়িতে এই জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমার জানাজায় ইমামতি করেন তাঁর সন্তান ও এলাকার সংসদ সদস্য সরোয়ার আলমগীর। জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজাপূর্ব মুহূর্তে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

জানাজায় আরও উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, জামিয়া ইসলামীয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা সালাউদ্দীন নানুপুরী এবং বিশ্বঅলি শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারির শাহজাদা সৈয়দ হাসান মাইজভান্ডারি।

এছাড়াও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, প্রবীণ বিএনপি নেতা মীর্জা মোহাম্মদ আকবরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ জানাজায় শরিক হন।

এমপি সরোয়ার আলমগীরের মায়ের ইন্তেকালে ফটিকছড়ি ও সমগ্র চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মায়ের জানাজা সম্পন্ন, ইমামতি করলেন এমপি নিজেই

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মা মরহুমা খাদিজা বেগমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ রাত ৯টায় ফটিকছড়ির পূর্ব ফরহাদাবাদস্থ নিজ বাড়িতে এই জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমার জানাজায় ইমামতি করেন তাঁর সন্তান ও এলাকার সংসদ সদস্য সরোয়ার আলমগীর। জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজাপূর্ব মুহূর্তে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

জানাজায় আরও উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, জামিয়া ইসলামীয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা সালাউদ্দীন নানুপুরী এবং বিশ্বঅলি শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারির শাহজাদা সৈয়দ হাসান মাইজভান্ডারি।

এছাড়াও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিমুল্লাহ বাহার, প্রবীণ বিএনপি নেতা মীর্জা মোহাম্মদ আকবরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ জানাজায় শরিক হন।

এমপি সরোয়ার আলমগীরের মায়ের ইন্তেকালে ফটিকছড়ি ও সমগ্র চট্টগ্রামের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে