শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

আরব আমিরাতে বাতিল হওয়া ভিসা পুনর্বহালের দাবি ‘রেমিট্যান্স যোদ্ধাদের’

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আরব আমিরাতে বাতিল হওয়া ভিসা পুনর্বহালের দাবি ‘রেমিট্যান্স যোদ্ধাদের’
???: ?????? ???

সংযুক্ত আরব আমিরাতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের স্বয়ংক্রিয়ভাবে বা বিভিন্ন জটিলতার কারণে বাতিল হওয়া ভিসা দ্রুত পুনর্বহাল এবং নবায়নের দাবি জানিয়েছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ নামের একটি সংগঠন।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সহকারী সেক্রেটারি মো. শরিফ।

তার বক্তব্যে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি, ভিসা-সংক্রান্ত জটিলতা, কর্মসংস্থান হারানোর আশঙ্কা, আর্থিক ও পারিবারিক সংকট এবং এসব সমস্যা সমাধানে সরকারের চলমান কূটনৈতিক উদ্যোগের বিস্তারিত বিষয় তুলে ধরা হয়।

সংযুক্ত আরব আমিরাতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের স্বয়ংক্রিয়ভাবে বা বিভিন্ন জটিলতার কারণে অনেকের ভিসা বাতিল হয়েছে। বাতিল হওয়া এসব ভিসা দ্রুত পুনর্বহাল এবং নবায়নের বিষয়ে সরকারের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন রেমিট্যান্স যোদ্ধারা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মো. শহীদুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। 

সংযুক্ত আরব আমিরাত

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আরব আমিরাতে বাতিল হওয়া ভিসা পুনর্বহালের দাবি ‘রেমিট্যান্স যোদ্ধাদের’

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের স্বয়ংক্রিয়ভাবে বা বিভিন্ন জটিলতার কারণে বাতিল হওয়া ভিসা দ্রুত পুনর্বহাল এবং নবায়নের দাবি জানিয়েছে ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ নামের একটি সংগঠন।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সহকারী সেক্রেটারি মো. শরিফ।

তার বক্তব্যে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি, ভিসা-সংক্রান্ত জটিলতা, কর্মসংস্থান হারানোর আশঙ্কা, আর্থিক ও পারিবারিক সংকট এবং এসব সমস্যা সমাধানে সরকারের চলমান কূটনৈতিক উদ্যোগের বিস্তারিত বিষয় তুলে ধরা হয়।

সংযুক্ত আরব আমিরাতে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের স্বয়ংক্রিয়ভাবে বা বিভিন্ন জটিলতার কারণে অনেকের ভিসা বাতিল হয়েছে। বাতিল হওয়া এসব ভিসা দ্রুত পুনর্বহাল এবং নবায়নের বিষয়ে সরকারের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন রেমিট্যান্স যোদ্ধারা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন মো. শহীদুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। 

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে