চট্টগ্রাম    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহী বন্ধু নিহত

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহী বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উখিয়ার পালংখালী ৮ নম্বর ওয়ার্ডের মৃত জগির আহমেদের ছেলে মো. রুবেল (২৬) এবং টেকনাফের হোয়াইক্যং ঘিলাতলী ১ নম্বর ওয়ার্ডের আবুল হাসিমের ছেলে মো. আরমান (২৫)।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, সকালে রুবেল ও আরমান মোটরসাইকেলে করে উখিয়ার পালংখালীর দিকে যাচ্ছিলেন। তারা কেরুনতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেল নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি শনাক্ত করে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই বাইক আরোহী বন্ধু নিহত

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উখিয়ার পালংখালী ৮ নম্বর ওয়ার্ডের মৃত জগির আহমেদের ছেলে মো. রুবেল (২৬) এবং টেকনাফের হোয়াইক্যং ঘিলাতলী ১ নম্বর ওয়ার্ডের আবুল হাসিমের ছেলে মো. আরমান (২৫)।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, সকালে রুবেল ও আরমান মোটরসাইকেলে করে উখিয়ার পালংখালীর দিকে যাচ্ছিলেন। তারা কেরুনতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেল নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি শনাক্ত করে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে