চট্টগ্রাম    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

বাবাকে হত্যার অভিযোগে ওমানে পালানোর সময় বিমানবন্দর থেকে ছেলে গ্রেপ্তার

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাবাকে হত্যার অভিযোগে ওমানে পালানোর সময় বিমানবন্দর থেকে ছেলে গ্রেপ্তার

বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে পালাতে চেয়েছিলেন বিদেশে। এ জন্য পৌঁছে যান বিমানবন্দরেও। তবে সে চেষ্টা আর সফল হয়নি। বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ছেলের নাম বোরহান উদ্দিন (২৬)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামের বাসিন্দা। গত সোমবার রাতে পারিবারিক কলহের জেরে বাবা মোহাম্মদ শাহজাহানের (৫৫) মাথায় তিনি আঘাত করেছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ওই আঘাতেই মঙ্গলবার দুপুরে শাহজাহানের মৃত্যু হয়।

পুলিশ জানায়, এ ঘটনার পর নিহত শাহজাহানের বোন লাকী আক্তার বাদী হয়ে বোরহান উদ্দিন ও মেয়ে রুবি আক্তারকে আসামি করে মামলা করেন। মামলার পর থেকেই বোরহান উদ্দিন পলাতক ছিলেন। গতকাল বিকেলে তিনি দেশ ছাড়ার জন্য ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে শাহজাহানের সঙ্গে স্ত্রী আসমা বেগম ও মেয়ে রুবি আক্তারের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে প্রবাসফেরত বোরহান গাছের গুঁড়ি দিয়ে বাবার ঘাড়ে আঘাত করেন। পরে আহত অবস্থায় শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানতে চাইলে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, বাবাকে হত্যার আসামি বোরহান উদ্দিন ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার অপর আসামি রুবি আক্তারকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বাবাকে হত্যার অভিযোগে ওমানে পালানোর সময় বিমানবন্দর থেকে ছেলে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে পালাতে চেয়েছিলেন বিদেশে। এ জন্য পৌঁছে যান বিমানবন্দরেও। তবে সে চেষ্টা আর সফল হয়নি। বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ছেলের নাম বোরহান উদ্দিন (২৬)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামের বাসিন্দা। গত সোমবার রাতে পারিবারিক কলহের জেরে বাবা মোহাম্মদ শাহজাহানের (৫৫) মাথায় তিনি আঘাত করেছেন বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ওই আঘাতেই মঙ্গলবার দুপুরে শাহজাহানের মৃত্যু হয়।

পুলিশ জানায়, এ ঘটনার পর নিহত শাহজাহানের বোন লাকী আক্তার বাদী হয়ে বোরহান উদ্দিন ও মেয়ে রুবি আক্তারকে আসামি করে মামলা করেন। মামলার পর থেকেই বোরহান উদ্দিন পলাতক ছিলেন। গতকাল বিকেলে তিনি দেশ ছাড়ার জন্য ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখানে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে শাহজাহানের সঙ্গে স্ত্রী আসমা বেগম ও মেয়ে রুবি আক্তারের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে প্রবাসফেরত বোরহান গাছের গুঁড়ি দিয়ে বাবার ঘাড়ে আঘাত করেন। পরে আহত অবস্থায় শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানতে চাইলে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, বাবাকে হত্যার আসামি বোরহান উদ্দিন ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার অপর আসামি রুবি আক্তারকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে