চট্টগ্রাম    শনিবার, ১৫ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

বিনোদন

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শনিবার (১৫ আগস্ট) সকালে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্বজনরা জানিয়েছেন, সকালে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে নামিয়ে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ওই বাসায় গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডিএমপির ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, শনিবার সকালে রিধিকা নামে একজন অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াদুদ বলেন, সকালে রিধিকাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বন্ধু-বান্ধবীরা। পরে তারা তাকে নামিয়ে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় যায়। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রিধিকা কীভাবে মারা গেলেন, সেটি এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি। এর মধ্যে বহুরূপী, ডাবল হানিমুন ও সুন্দরী উল্লেখযোগ্য।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে