চট্টগ্রাম    রোববার, ১৬ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক শৃঙ্খলা জোরদারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আগামী ১৮ আগস্ট থেকে মহাসড়কটিতে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও জরিমানা আদায়ের এই ব্যবস্থা কার্যকর হবে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নতুন ব্যবস্থায় মহাসড়কে স্থাপিত এআই ক্যামেরার মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা হবে।

কোনো যানবাহন আইন লঙ্ঘন করলে ক্যামেরায় সেটি শনাক্ত হওয়ার পর প্রচলিত আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি হবে। পরে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মামলার বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

মোবাইলে বার্তা পাওয়ার পর গাড়ির মালিকরা বিকাশ, নগদসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

হাইওয়ে পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে ট্রাফিক আইন লঙ্ঘনের তথ্য দ্রুত ও নির্ভুলভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে জরিমানা আদায়ের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে।

কর্তৃপক্ষের আশা, স্বয়ংক্রিয় নজরদারির মাধ্যমে মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বাড়বে এবং চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা তৈরি হবে। এর ফলে সড়ক দুর্ঘটনা কমাতেও এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন এই উদ্যোগ সফল করতে সাধারণ যাত্রীদের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক সংগঠন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা চেয়েছে হাইওয়ে পুলিশ।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে