পাকিস্তানের ট্যাক্সিলায় গাড়িতে গুলি চালিয়ে টিকটক তারকা শামসু বিবিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ১৫ বছর বয়সী ছোট বোন আসিমা গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) স্থানীয় পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে থাকা অজ্ঞাতপরিচয় দুই বন্দুকধারী তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শামসু বিবি ‘আয়েশা গিলামানা’ নামেও পরিচিত ছিলেন। তার বাবা ফজল সাহিবজাদা পুলিশের কাছে অভিযোগ করে জানান, ঘটনার আগে ‘কাশিফ ওরফে কাশি’ নামে এক ব্যক্তি তার মেয়েকে ফোন করে দ্রুত বাড়ির বাইরে আসতে বলেন। এরপর শামসু, তার বোন আসিমা ও ভাই নাইমাতুল্লাহ গাড়িতে করে বের হন।
নাইমাতুল্লাহ পরিবারের সদস্যদের জানান, একটি পেট্রল পাম্পের কাছে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি শামসুর ঘাড়ে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলিবর্ষণের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে আসিমা গুরুতর আহত হন। পরে শামসুর মরদেহ ট্যাক্সিলার টিএইচকিউ হাসপাতালের মর্গে গিয়ে শনাক্ত করেন তার বাবা।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন