সংযুক্ত আরব আমিরাত: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির সরকারি ও বেসরকারি খাতের সব কর্মী এই ছুটির আওতাভুক্ত থাকবেন।
আমিরাত সরকারের মিডিয়া অফিস সূত্রে জানা গেছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী (মওলাদুন্নবী) উপলক্ষে আগামী শুক্রবার (২৮ আগস্ট) দেশটিতে সরকারি ছুটি থাকবে।
সংযুক্ত আরব আমিরাতের সাপ্তাহিক ছুটির দিন শুক্র, শনি ও রোববার হওয়ায় শুক্রবারের এই ছুটির সঙ্গে নিয়মিত সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট তিন দিনের একটি দীর্ঘ ছুটি বা লং উইকেন্ড তৈরি হয়েছে।
এর ফলে ২৮ আগস্ট থেকে ৩০ আগস্ট (শুক্রবার থেকে রোববার) পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে দেশের সব সরকারি অফিস ও বেসরকারি প্রতিষ্ঠান। ছুটি কাটিয়ে কর্মজীবীরা আগামী ৩১ আগস্ট (সোমবার) পুনরায় নিজ নিজ কর্মস্থলে ফিরবেন।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন