রোববার, ২৩ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন |ফাইল ছবি

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা বর্তমান সরকারের মূল অঙ্গীকার। জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় আমরা কোনো আপস করব না।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সহযোগিতায় ‘বাংলাদেশ আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমি’ আয়োজিত ‘২য় ঢাকা ইন্টারন্যাশনাল নি সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: জাহিদ হোসেন বলেন, দক্ষতা এবং আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটলেই কেবল চিকিৎসাসেবার বিদ্যমান চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সুপার-স্পেশালাইজেশনের এই যুগে আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে না চললে দেশের ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদার চ্যালেঞ্জ সামাল দেয়া কঠিন হয়ে পড়বে।

বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা, রোগ প্রতিরোধ এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে এই তহবিলের দক্ষ ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে ‘সেভ ইয়োর নিজ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির পক্ষ থেকে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে ফেলোশিপ প্রদান করা হয়। এ সময় উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বাস্থ্য খাতে রেকর্ড বাজেট বরাদ্দ দেয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডা: এম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মো: আনোয়ারুল হক, এমপি।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিলসহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। বাসস

মন্ত্রী সমাজকল্যাণ

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা বর্তমান সরকারের মূল অঙ্গীকার। জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় আমরা কোনো আপস করব না।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সহযোগিতায় ‘বাংলাদেশ আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমি’ আয়োজিত ‘২য় ঢাকা ইন্টারন্যাশনাল নি সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: জাহিদ হোসেন বলেন, দক্ষতা এবং আধুনিক জ্ঞানের সমন্বয় ঘটলেই কেবল চিকিৎসাসেবার বিদ্যমান চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সুপার-স্পেশালাইজেশনের এই যুগে আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে না চললে দেশের ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদার চ্যালেঞ্জ সামাল দেয়া কঠিন হয়ে পড়বে।

বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা, রোগ প্রতিরোধ এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে এই তহবিলের দক্ষ ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে ‘সেভ ইয়োর নিজ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির পক্ষ থেকে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে ফেলোশিপ প্রদান করা হয়। এ সময় উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বাস্থ্য খাতে রেকর্ড বাজেট বরাদ্দ দেয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডা: এম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: মো: আনোয়ারুল হক, এমপি।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিলসহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। বাসস

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে