শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

ধর্ম

ঈদে মিলাদুন্নবীতে বাংলাদেশ তরিকাত ফেডারেশনের ব্যাপক সাংগঠনিক উপস্থিতি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঈদে মিলাদুন্নবীতে বাংলাদেশ তরিকাত ফেডারেশনের ব্যাপক সাংগঠনিক উপস্থিতি

দেশব্যাপী সপ্তাহব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দরবার ও সুফি পীর-মাশায়েখের সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে। দেশের বিভিন্ন এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয়, মাহফিল, আলোচনা সভা ও র‍্যালির আয়োজনের মধ্য দিয়ে এসব কর্মসূচিতে সংগঠনটির সাংগঠনিক উপস্থিতি দৃশ্যমান হয়েছে।

চট্টগ্রামে তরিকত ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দরবারের উদ্যোগে একাধিক র‍্যালি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে ব্যাপক জনসমাগম হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলে আসা ঈদে মিলাদুন্নবীর সর্বজনীন র‍্যালিতেও বিভিন্ন দরবার ও খানকার অনুসারীরা বিপুলসংখ্যায় অংশ নেন। বিভিন্ন মত ও ধারার অনুসারীদের সম্মিলিত অংশগ্রহণে এসব আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

কুমিল্লাতেও ঈদে মিলাদুন্নবীর র‍্যালিতে ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে ৮৩টি দরবার র‍্যালিতে অংশ নেয়। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক দরবার বাংলাদেশ তরিকত ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জে বাংলাদেশ মাইজভান্ডারী ফোরামের ব্যানারে বিভিন্ন সমাবেশ ও কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারীর সঙ্গে সংশ্লিষ্ট মাইজভান্ডারী অনুসারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

এ ছাড়া বাংলাদেশ তরিকত ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইসলামী বক্তা, দরবার এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, শেরপুর, জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাসিয়াতা দরবারের একাংশের উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব মো. আলী ফারুকী। সেখানে তিনি ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য এবং ইসলামী মূল্যবোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী বলেন, ঈদে মিলাদুন্নবীর র‍্যালি ও অনুষ্ঠানগুলো সম্পূর্ণ অরাজনৈতিক। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন দিবস উপলক্ষে বিভিন্ন দরবার ও মতাদর্শের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে এসব কর্মসূচি পালন করেন।

তিনি বলেন, সুফি রাজনৈতিক সংগঠন হিসেবে এসব কর্মসূচি পর্যবেক্ষণ করা এবং অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা তরিকত ফেডারেশনের অন্যতম ভূমিকা। চলতি বছর দেশের বিভিন্ন স্থানে প্রতিকূল পরিস্থিতি থাকলেও ঈদে মিলাদুন্নবীর র‍্যালি ও মাহফিলগুলো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।

দেশের বিভিন্ন অঞ্চলে দরবার, সুফি পীর-মাশায়েখ, ভক্ত-অনুসারী এবং সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত মাহফিল ও র‍্যালির মধ্য দিয়ে এবারের ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের সাংগঠনিক তৎপরতা ও উপস্থিতি উঠে এসেছে।

ঈদে মিলাদুন্নবী (সা.)

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে বাংলাদেশ তরিকাত ফেডারেশনের ব্যাপক সাংগঠনিক উপস্থিতি

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে