আজমান ইরানি মার্কেট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: এম কে ইলেভেন স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন
সংযুক্ত আরব আমিরাতের আজমান ইরানি মার্কেট ও প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত জমজমাট ‘গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়ামোদী মহলে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
গত ২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই
এই টুর্নামেন্টে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের মোহাম্মদ শফিউল আলম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস, এম, আবদুল মাবুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হাজী ওসমান গণি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারজাহ আল মাস ফার্নিচারের ম্যানেজিং ডিরেক্টর মোঃখ ফয়সাল আহমেদ। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আল-আবির শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ তালুকদার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, অর্থ সম্পাদক মোহাম্মদ খোকন মুরাদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শুক্কুর এবং আজমান কারসুকের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনসছু আলম।
টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করতে সেমিফাইনাল পর্বে মাঠে নামে চারটি শক্তিশালী দল।
১ম সেমিফাইনালে আল রাম্স এফ সি ও এম কে ইলেভেন স্পোর্টস ক্লাবের মধ্যকার এই ম্যাচে ৪-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নেয় এম কে ইলেভেন স্পোর্টস ক্লাব।
২য় সেমিফাইনালে আল জাহারা স্পোর্টস ক্লাব বনাম ড্রাগনমার্ট ইন্টারন্যাশনাল সিটি। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র হলে পেনাল্টি শ্যুটআউটে জয় নিয়ে ফাইনালে উন্নীত হয় ড্রাগনমার্ট ইন্টারন্যাশনাল সিটি।
সেমিফাইনালের বাধা পেরিয়ে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় এম কে ইলেভেন স্পোর্টস ক্লাব এবং ড্রাগনমার্ট ইন্টারন্যাশনাল সিটি। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে। পরবর্তীতে খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে স্নায়ুচাপ ধরে রেখে ড্রাগনমার্ট ইন্টারন্যাশনাল সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এম কে ইলেভেন স্পোর্টস ক্লাব।
ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এম কে ইলেভেন স্পোর্টিং ক্লাবের সোলতান। অন্যদিকে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার অর্জন করেন মোহাম্মদ রাফি।
ফাইনাল ম্যাচের পরপরই এক উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং মেডেল তুলে দেন। মনোমুগ্ধকর এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী ও দর্শকদের প্রতি ধন্যবাদ জানানো হয়।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন