শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

কাপ্তাই হ্রদের বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় আবারো বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয় বলে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। কাপ্তাই লেকের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং জেলার বিভিন্নস্থানে বাড়ি-ঘর পানিতে ডুবে যাওয়াসহ ভাঙন সৃষ্টি হওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের ১৬টি জলকপাট আজ সকালে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।

তিনি আরো জানান, লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেয়া হবে।

এর আগে, গত ২৯ আগস্ট কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে ১০৬.০১ ফুট এমএসএল-এ পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে পানির উচ্চতা পরিস্থিতি বিবেচনায় জলকপাটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হয়েছিল। একপর্যায়ে প্রতিটি গেট ৩ ফুট পর্যন্ত খোলা হয় এবং এতে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল।

পানি কমে আসায় পরে স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে আবারো কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় আজ সকাল থেকে জলকপাটগুলো পুনরায় খুলে দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট এমএসএল। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি নিষ্কাশন করা হচ্ছে। সূত্র : বাসস

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কাপ্তাই হ্রদের বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় আবারো বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয় বলে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। কাপ্তাই লেকের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং জেলার বিভিন্নস্থানে বাড়ি-ঘর পানিতে ডুবে যাওয়াসহ ভাঙন সৃষ্টি হওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের ১৬টি জলকপাট আজ সকালে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।

তিনি আরো জানান, লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেয়া হবে।

এর আগে, গত ২৯ আগস্ট কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে ১০৬.০১ ফুট এমএসএল-এ পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে পানির উচ্চতা পরিস্থিতি বিবেচনায় জলকপাটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হয়েছিল। একপর্যায়ে প্রতিটি গেট ৩ ফুট পর্যন্ত খোলা হয় এবং এতে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল।

পানি কমে আসায় পরে স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে আবারো কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় আজ সকাল থেকে জলকপাটগুলো পুনরায় খুলে দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট এমএসএল। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পানি নিষ্কাশন করা হচ্ছে। সূত্র : বাসস

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে