সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

সন্দেহভাজন ৯ ক্রিকেটারকে নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সন্দেহভাজন ৯ ক্রিকেটারকে নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে খেলতে পারেননি এনামুল হক বিজয়সহ নয় ক্রিকেটার। ফিক্সিং সন্দেহে নিলামের তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছিল। তবে বর্তমানে তাদের ক্রিকেট খেলার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার সংবাদ সম্মেলনে বিসিবির দুর্নীতিবিরোধী কার্যক্রমের প্রধান অ্যালেক্স মার্শাল জানান, বিপিএলের স্পট ফিক্সিং নিয়ে স্বাধীন তদন্ত কমিটির প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন পর্যালোচনা করেই ওই ক্রিকেটারদের বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছিল। তবে তাদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি।

মার্শাল বলেন, তদন্ত কার্যক্রম সম্পূর্ণ স্বাধীন ও গোপনীয়। কোনো অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করা হয় না। প্রথমে অভিযোগের বিশ্বাসযোগ্যতা যাচাই করা হয়। নির্ভরযোগ্য তথ্য ও অ্যান্টি-করাপশন কোড ভঙ্গের সম্ভাবনা থাকলেই তদন্ত এগিয়ে নেওয়া হয়। কোনো দল খারাপ খেললেই সেটিকে দুর্নীতির প্রমাণ হিসেবে ধরা হয় না।

তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, সাক্ষীদের বক্তব্য এবং মোবাইল ফোনসহ বিভিন্ন তথ্য-প্রমাণ পরীক্ষা করা হয়। তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে অভিযোগ আনার সুপারিশ করা হয়। প্রমাণ অপর্যাপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়। আর কোনো প্রমাণ না মিললে তদন্ত বন্ধ করে দেওয়া হয়।

৯ ক্রিকেটার প্রসঙ্গে মার্শাল বলেন, তদন্ত প্রতিবেদনে তাদের চেয়েও বেশি মানুষের নাম ছিল। বিপিএল-১২-এ অংশ নিতে পারেন এমন কয়েকজনকে নিয়ে টুর্নামেন্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। তবে তিনি ব্যক্তিগতভাবে নয়জনকে বেছে নেননি।

আগামী বিপিএলে তারা খেলতে পারবেন কি না, এমন প্রশ্নে মার্শাল বলেন, ‘বিপিএল-১২-এর আগে তাদের আমন্ত্রণ না জানানোর পরামর্শ দেওয়া হয়েছিল শুধু ওই আসরের জন্য। তাদের কেউই অভিযুক্ত হয়নি। তাই তারা ক্রিকেট খেলতে সম্পূর্ণভাবে স্বাধীন।’

বিপিএল অ্যালেক্স মার্শাল

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সন্দেহভাজন ৯ ক্রিকেটারকে নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে খেলতে পারেননি এনামুল হক বিজয়সহ নয় ক্রিকেটার। ফিক্সিং সন্দেহে নিলামের তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছিল। তবে বর্তমানে তাদের ক্রিকেট খেলার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার সংবাদ সম্মেলনে বিসিবির দুর্নীতিবিরোধী কার্যক্রমের প্রধান অ্যালেক্স মার্শাল জানান, বিপিএলের স্পট ফিক্সিং নিয়ে স্বাধীন তদন্ত কমিটির প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন পর্যালোচনা করেই ওই ক্রিকেটারদের বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছিল। তবে তাদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি।

মার্শাল বলেন, তদন্ত কার্যক্রম সম্পূর্ণ স্বাধীন ও গোপনীয়। কোনো অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করা হয় না। প্রথমে অভিযোগের বিশ্বাসযোগ্যতা যাচাই করা হয়। নির্ভরযোগ্য তথ্য ও অ্যান্টি-করাপশন কোড ভঙ্গের সম্ভাবনা থাকলেই তদন্ত এগিয়ে নেওয়া হয়। কোনো দল খারাপ খেললেই সেটিকে দুর্নীতির প্রমাণ হিসেবে ধরা হয় না।

তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, সাক্ষীদের বক্তব্য এবং মোবাইল ফোনসহ বিভিন্ন তথ্য-প্রমাণ পরীক্ষা করা হয়। তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে অভিযোগ আনার সুপারিশ করা হয়। প্রমাণ অপর্যাপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়। আর কোনো প্রমাণ না মিললে তদন্ত বন্ধ করে দেওয়া হয়।

৯ ক্রিকেটার প্রসঙ্গে মার্শাল বলেন, তদন্ত প্রতিবেদনে তাদের চেয়েও বেশি মানুষের নাম ছিল। বিপিএল-১২-এ অংশ নিতে পারেন এমন কয়েকজনকে নিয়ে টুর্নামেন্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। তবে তিনি ব্যক্তিগতভাবে নয়জনকে বেছে নেননি।

আগামী বিপিএলে তারা খেলতে পারবেন কি না, এমন প্রশ্নে মার্শাল বলেন, ‘বিপিএল-১২-এর আগে তাদের আমন্ত্রণ না জানানোর পরামর্শ দেওয়া হয়েছিল শুধু ওই আসরের জন্য। তাদের কেউই অভিযুক্ত হয়নি। তাই তারা ক্রিকেট খেলতে সম্পূর্ণভাবে স্বাধীন।’

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে