বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

সিএমপির তিন থানায় ওসি রদবদল, কোতোয়ালীতে জাহেদুল কবির

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সিএমপির তিন থানায় ওসি রদবদল, কোতোয়ালীতে জাহেদুল কবির

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবিরকে কোতোয়ালী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ডবলমুরিং মডেল থানার ওসি মো. শাহীনূর আলমকে বদলি করে বাকলিয়া থানার ওসি করা হয়েছে।

অন্যদিকে, ডবলমুরিং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সালকে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। এর একদিনের মাথায় কোতোয়ালী থানায় নতুন ওসি হিসেবে জাহেদুল কবিরকে পদায়ন করা হলো।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানান, জনস্বার্থে করা এ আদেশ শিগগিরই কার্যকর হবে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সিএমপির তিন থানায় ওসি রদবদল, কোতোয়ালীতে জাহেদুল কবির

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবিরকে কোতোয়ালী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ডবলমুরিং মডেল থানার ওসি মো. শাহীনূর আলমকে বদলি করে বাকলিয়া থানার ওসি করা হয়েছে।

অন্যদিকে, ডবলমুরিং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সালকে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। এর একদিনের মাথায় কোতোয়ালী থানায় নতুন ওসি হিসেবে জাহেদুল কবিরকে পদায়ন করা হলো।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানান, জনস্বার্থে করা এ আদেশ শিগগিরই কার্যকর হবে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে