রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়কে রক্তাক্ত ও আহত অবস্থায় পড়ে থাকা এক বয়স্ক মহিলাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি মো. ইউসুপ সিকদার। তাঁর এই মানবিক উদ্যোগে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বইছে।
জানা গেছে, আজ রাত সাড়ে ৯টার দিকে কাপ্তাই সড়কের চন্দ্রঘোণা চারা বটতল এলাকায় ওই বয়স্ক মহিলাটি আহত ও রক্তাক্ত অবস্থায় সড়কে পড়েছিলেন। বিষয়টি মো. ইউসুপ সিকদারের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে বিন্দুমাত্র সময় নষ্ট না করে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করেন।
উদ্ধারের পর আহত মহিলাকে দ্রুত ইছাখালী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাঁর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন তিনি। একজন মুমূর্ষু মানুষের বিপদে এমন দ্রুত এগিয়ে আসায় এলাকায় প্রশংসার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মানবাধিকার নেতা মো. ইউসুপ সিকদার বলেন, "আমি একজন মানবাধিকার কর্মী। মানুষের বিপদে এগিয়ে আসা এবং মানুষকে সাহায্য করাই আমার মূল কাজ।"
তাঁর এই অনুকরণীয় ও মানবিক কাজ স্থানীয় সচেতন মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন