শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।  

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ে বিভিন্ন নির্বাহী পদে মোট ৪০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে জাইমা রহমানসহ মোট ছয়জন বাংলাদেশি এই দপ্তরে বিভিন্ন পদে যুক্ত রয়েছেন।  

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ে আইনি বিষয়াদি দেখাশোনা করাই হবে তাঁর মূল দায়িত্ব। ব্যারিস্টার জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে যুক্তরাজ্য থেকে ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি গত জুন মাসে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও উত্তীর্ণ হন।  

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হয়েছে। এক বছর মেয়াদি এই অধিবেশনে সভাপতির কার্যালয় পুরো কার্যক্রম পরিচালনায় সভাপতির সার্বিক সহায়তা নিশ্চিত করে থাকে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।  

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ে বিভিন্ন নির্বাহী পদে মোট ৪০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে জাইমা রহমানসহ মোট ছয়জন বাংলাদেশি এই দপ্তরে বিভিন্ন পদে যুক্ত রয়েছেন।  

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ে আইনি বিষয়াদি দেখাশোনা করাই হবে তাঁর মূল দায়িত্ব। ব্যারিস্টার জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করে যুক্তরাজ্য থেকে ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি গত জুন মাসে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও উত্তীর্ণ হন।  

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হয়েছে। এক বছর মেয়াদি এই অধিবেশনে সভাপতির কার্যালয় পুরো কার্যক্রম পরিচালনায় সভাপতির সার্বিক সহায়তা নিশ্চিত করে থাকে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে