রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় ‘এবি ট্রাভেলস’ বাসের বেপরোয়া গতির কারণে গত শুক্রবার এক পথচারী নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জনতা ও এলাকাবাসী। এ মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদ এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে আজ সকালে নোয়াপাড়া এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা ওই সড়কে চলাচলকারী ‘এবি ট্রাভেলস’-এর সকল বাস অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের উপস্থিতিতে সাধারণ জনগণ ও স্থানীয় যুবকরা বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন।
স্থানীয়রা জানান, গত শুক্রবার এবি ট্রাভেলস-এর একটি দ্রুতগামী বাস বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে এই পরিবহনের বাসগুলোর বেপরোয়া ও প্রতিযোগিতা মূলক চালনার কারণে এলাকার বাসিন্দারা আতঙ্কিত ছিলেন। বহুবার বলার পরও কর্তৃপক্ষের টনক নাড়ায় বাধ্য হয়ে আজ সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, "সড়কে চালকদের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। আইনের তোয়াক্কা না করে লাইসেন্স ছাড়াই অনেকে গাড়ি চালাচ্ছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং নিরাপদ সড়কের দাবি জানাচ্ছি।"
খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশের আশ্বাসে এবং তাদের উপস্থিতিতে চালকদের লাইসেন্স চেকিংয়ের পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে সড়কে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের ও বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন