বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

রাঙ্গুনীয়ায় ‘বাচা বাবা হিলফুল ফুজুল একতা সংঘের’ উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):

আজ বৃহস্পতিবার (১লা অক্টোবর ২০২৬ ইং) পবিত্র ঈদে মিলাদুন নবী (সা:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে রাঙ্গুনিয়ার পোমরা বাচা নগর মহত্তরখীল এলাকার ‘বাচা বাবা হিলফুল ফুজুল একতা সংঘের’ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই মহতি কার্যক্রমে এলাকার সাধারণ ও অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। আকস্মিক ও বিনামূল্যে এমন চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মনে আনন্দের জোয়ার বইছে। সমাজের সর্বস্তরের মানুষ সংঘের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

দিনের অন্যান্য কর্মসূচি:

 বিকালবেলা: হামদ, নাত ও কিরাত প্রতিযোগিতা।

 বাদে এশা: ঈদে মিলাদুন নবী (সা:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিল এবং বয়ান।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, ‘বাচা বাবা হিলফুল ফুজুল একতা সংঘ’ আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক ও ধর্মীয় কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাঙ্গুনীয়ায় ‘বাচা বাবা হিলফুল ফুজুল একতা সংঘের’ উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):

আজ বৃহস্পতিবার (১লা অক্টোবর ২০২৬ ইং) পবিত্র ঈদে মিলাদুন নবী (সা:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে রাঙ্গুনিয়ার পোমরা বাচা নগর মহত্তরখীল এলাকার ‘বাচা বাবা হিলফুল ফুজুল একতা সংঘের’ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই মহতি কার্যক্রমে এলাকার সাধারণ ও অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। আকস্মিক ও বিনামূল্যে এমন চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মনে আনন্দের জোয়ার বইছে। সমাজের সর্বস্তরের মানুষ সংঘের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

দিনের অন্যান্য কর্মসূচি:

 বিকালবেলা: হামদ, নাত ও কিরাত প্রতিযোগিতা।

 বাদে এশা: ঈদে মিলাদুন নবী (সা:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিল এবং বয়ান।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, ‘বাচা বাবা হিলফুল ফুজুল একতা সংঘ’ আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক ও ধর্মীয় কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে