রোববার, ০৪ অক্টোবর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। গ্রাফিক্স: ইত্তেফাক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনও সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 

তিনি বলেন, ‘‘জাইমা রহমান নিজস্ব পেশাগত সক্ষমতা ও যোগ্যতায় জাতিসংঘের এই পদে নিয়োগ পেয়েছেন।’’ 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

মাহদী আমিন বলেন, ‘‘বাংলাদেশ সরকার কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে কোনও চাকরি দেওয়া হয়নি। এমনকি জাতিসংঘে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনেও তার কোনও পদায়ন হয়নি। এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের দূরতম কোনও সম্পৃক্ততা নেই।’’ 

তিনি আরও বলেন, ‘‘জাইমা রহমান সরাসরি জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।’’  জাতিসংঘের নিজস্ব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মানবসম্পদ বিভাগ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানান তিনি। 

মাহদী আমিন বলেন, ‘‘নিয়োগের যাবতীয় প্রক্রিয়া ও আর্থিক সুবিধা জাতিসংঘের সংশ্লিষ্ট কার্যালয় থেকেই বহন করা হচ্ছে।’’ জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে এ পদ ও নিয়োগের তথ্য যাচাই করা যাবে বলেও জানান তিনি।

জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই কার্যালয়ের প্রকাশিত তালিকায় তার নাম ও পদ উল্লেখ রয়েছে। 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান ও মো. সুজাউদ্দৌল্লা উপস্থিত ছিলেন।

জাতীয় জাতিসংঘ জাইমা রহমান

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনও সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 

তিনি বলেন, ‘‘জাইমা রহমান নিজস্ব পেশাগত সক্ষমতা ও যোগ্যতায় জাতিসংঘের এই পদে নিয়োগ পেয়েছেন।’’ 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

মাহদী আমিন বলেন, ‘‘বাংলাদেশ সরকার কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে কোনও চাকরি দেওয়া হয়নি। এমনকি জাতিসংঘে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনেও তার কোনও পদায়ন হয়নি। এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের দূরতম কোনও সম্পৃক্ততা নেই।’’ 

তিনি আরও বলেন, ‘‘জাইমা রহমান সরাসরি জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।’’  জাতিসংঘের নিজস্ব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মানবসম্পদ বিভাগ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানান তিনি। 

মাহদী আমিন বলেন, ‘‘নিয়োগের যাবতীয় প্রক্রিয়া ও আর্থিক সুবিধা জাতিসংঘের সংশ্লিষ্ট কার্যালয় থেকেই বহন করা হচ্ছে।’’ জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে এ পদ ও নিয়োগের তথ্য যাচাই করা যাবে বলেও জানান তিনি।

জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই কার্যালয়ের প্রকাশিত তালিকায় তার নাম ও পদ উল্লেখ রয়েছে। 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান ও মো. সুজাউদ্দৌল্লা উপস্থিত ছিলেন।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে