শনিবার, ১০ অক্টোবর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

রাউজানে নোহা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক আহত, গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, রাউজান:

রাউজানে কাপ্তাই সড়কে একটি নোহা মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গেছে।

আজ শুক্রবার কাপ্তাই সড়কের রাউজান উপজেলার গশ্চি নয়া হাট মাহমুদ জমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি নোহা গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিটির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায় এবং নোহা গাড়িটিরও সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত সিএনজিচালককে উদ্ধার করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত নোয়াপাড়া কসমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিসহ নোহা চালককে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রাউজানে নোহা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক আহত, গাড়ি জব্দ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাউজান:

রাউজানে কাপ্তাই সড়কে একটি নোহা মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গেছে।

আজ শুক্রবার কাপ্তাই সড়কের রাউজান উপজেলার গশ্চি নয়া হাট মাহমুদ জমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি নোহা গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিটির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায় এবং নোহা গাড়িটিরও সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত সিএনজিচালককে উদ্ধার করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত নোয়াপাড়া কসমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিসহ নোহা চালককে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে