শনিবার, ১০ অক্টোবর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

তাজমিন হত্যা মামলায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার একজন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
তাজমিন হত্যা মামলায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার একজন

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যা মামলায় চট্টগ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তাজমিনকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক সুমনকে শনাক্ত করা হলেও গ্রেপ্তার ব্যক্তি তিনিই কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সুমনের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। তিনি লালমাইয়ের জয়নগর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। প্রায় এক মাস আগে বসতঘর বিক্রি করে সেখান থেকে চলে যান। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বোন, বোনের স্বামী ও খালাশাশুড়িকে হেফাজতে নেয় পুলিশ।

বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। পাশে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশা পাওয়া যায়।

পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে ফেরা একটি বাস থেকে পদুয়ার বাজারে নামেন তাজমিন। পরে রাত সোয়া ১২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি।
তাজমিনের বাবা আবদুল আলীম জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে মেয়ে তাঁকে বার্তা ও লাইভ লোকেশন পাঠিয়ে নিয়ে যেতে বলেন। সকালে বার্তা দেখে ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ উদ্ধারের দৃশ্য দেখতে পান তিনি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তাজমিনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

তাজমিন হত্যা মামলায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার একজন

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যা মামলায় চট্টগ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। তাজমিনকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক সুমনকে শনাক্ত করা হলেও গ্রেপ্তার ব্যক্তি তিনিই কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সুমনের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। তিনি লালমাইয়ের জয়নগর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। প্রায় এক মাস আগে বসতঘর বিক্রি করে সেখান থেকে চলে যান। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বোন, বোনের স্বামী ও খালাশাশুড়িকে হেফাজতে নেয় পুলিশ।

বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। পাশে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশা পাওয়া যায়।

পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে ফেরা একটি বাস থেকে পদুয়ার বাজারে নামেন তাজমিন। পরে রাত সোয়া ১২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি।
তাজমিনের বাবা আবদুল আলীম জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে মেয়ে তাঁকে বার্তা ও লাইভ লোকেশন পাঠিয়ে নিয়ে যেতে বলেন। সকালে বার্তা দেখে ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ উদ্ধারের দৃশ্য দেখতে পান তিনি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তাজমিনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে