প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী। পুলিশের ব্যাপক কড়াকড়ি এবং হাজার হাজার মানুষের আটকের পরেও দমে না গিয়ে প্রতিদিন যন্তর মন্তরে মিছিল করার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শনিবার দিনভর চলা পুলিশি অভিযানে চার সাবেক মুখ্যমন্ত্রীসহ দেড় হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়। দিল্লি পৌঁছানোর পরেই বিমানবন্দর থেকে আটক করা হয় সিজেপি প্রধান অভিজিৎ দীপকে এবং তাঁর সহকর্মীদের।
এই পরিস্থিতিতে আন্দোলনকে আরও তীব্র করার আহ্বান জানিয়ে সিজেপি নেতা অজিত শিন্ডে ঘোষণা করেছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত প্রতিদিন যন্তর মন্তরে প্রতিবাদ মিছিল চলবে।
অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও সোমবার এই ঘটনার প্রতিবাদে বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজধানীতে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন