রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা নামে একটি সাততলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এরই মধ্যে আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়েছে।
সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে আরও ইউনিট যুক্ত করা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন রাত সাড়ে ৯টার দিকে সমকালকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়েছে। এর মধ্যে সাতটি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুন লেগেছে। ওই তলার অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভবনে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নেভাতে ফায়ার ফাইটারদের বেশ বেগ পেতে হয়। একপর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত ইউনিট যুক্ত করা হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন