বিশেষ প্রতিনিধি:
আজ মঙ্গলবার (০৩ নভেম্বর, ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন রাংগুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহাদাৎ হোসেনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন রাংগুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং ৩ বারের শ্রেষ্ঠ মানবাধিকার পদক প্রাপ্ত সংগঠন সংগঠক মাস্টার মো. আব্বাস আলী চৌধুরী (মুন্না) বি.এ.-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনও কার্যালয়ে এ সাক্ষাৎ করে। এ সময় প্রতিনিধি দলটি উপজেলার সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করেন এবং সর্বক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে প্রতিনিধি দলটি সদ্য নতুন উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) খন্দকার নাজনীন সেতু এবং রাংগুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জহির উদ্দিনের সাথেও পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
থানার ওসির সাথে আলোচনায় রাংগুনিয়ার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখার বিষয়টি প্রাধান্য পায়। মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ মাদক ও সন্ত্রাসমুক্ত রাংগুনিয়া গড়ার লক্ষ্য বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার দৃঢ় আশ্বাস দেন। এছাড়া, বিগত দুর্গাপূজায় রাংগুনিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত যেকোনো সময়ের তুলনায় সন্তোষজনক ও সুন্দর থাকায় তারা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন রাংগুনিয়া উপজেলা শাখার নির্বাহী সভাপতি মো. নুরুল আজিম, সহ-সভাপতি কাজী মো. ইউসুফ, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এম. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন এবং সিনিয়র সদস্য মিলন কান্তি বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন