রোববার, ০৮ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়: প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি সংগৃহীত

দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে নবীন বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

চার মাসব্যাপী প্রশিক্ষণ শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্ন করা কর্মকর্তাদের মধ্যে শীর্ষ দশজনের হাতে সনদ তুলে দেন সরকারপ্রধান। পরে নবীন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। ত

প্রধানমন্ত্রী বলেন, একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন জরুরি। এসব গুণ শুধু একজন কর্মকর্তাকেই সমৃদ্ধ করে না, রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে।

ক্যাডার কিংবা কর্মস্থল ভিন্ন হলেও নবীন কর্মকর্তাদের মূল পরিচয় তারা জনপ্রশাসনের কর্মকর্তা এবং জনগণের সেবক—এ কথা স্মরণ করিয়ে দেন তারেক রহমান। তিনি বলেন, সরকারি দপ্তরে সেবা নিতে আসা যেকোনো বয়সের নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।

প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতা কমিয়ে নাগরিকদের জন্য সেবা সহজ ও হয়রানিমুক্ত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

পছন্দের পদে পদায়ন কিংবা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারি প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখা এবং পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন থাকার নির্দেশনা দেন সরকারপ্রধান।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


সরকারি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি সংগৃহীত

দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে নবীন বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) সাভারে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

চার মাসব্যাপী প্রশিক্ষণ শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্ন করা কর্মকর্তাদের মধ্যে শীর্ষ দশজনের হাতে সনদ তুলে দেন সরকারপ্রধান। পরে নবীন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। ত

প্রধানমন্ত্রী বলেন, একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন জরুরি। এসব গুণ শুধু একজন কর্মকর্তাকেই সমৃদ্ধ করে না, রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে।

ক্যাডার কিংবা কর্মস্থল ভিন্ন হলেও নবীন কর্মকর্তাদের মূল পরিচয় তারা জনপ্রশাসনের কর্মকর্তা এবং জনগণের সেবক—এ কথা স্মরণ করিয়ে দেন তারেক রহমান। তিনি বলেন, সরকারি দপ্তরে সেবা নিতে আসা যেকোনো বয়সের নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।

প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতা কমিয়ে নাগরিকদের জন্য সেবা সহজ ও হয়রানিমুক্ত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

পছন্দের পদে পদায়ন কিংবা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারি প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আন্তরিক ভূমিকা রাখা এবং পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন থাকার নির্দেশনা দেন সরকারপ্রধান।


চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে