শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

তারেক রহমান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
তারেক রহমান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক / কূটনৈতিক প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৬

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি খাতের উন্নয়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ ও খাল খনন কর্মসূচির মতো পরিবেশবান্ধব উদ্যোগগুলোর বিষয়েও তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার জোরালো সহযোগিতা কামনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন খাতে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের আধুনিকায়ন ও উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনিও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

তারেক রহমান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে