রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৬
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফাতেমা জাহান মিতি (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিন সৌদিয়া এলাকায় তাঁর পৈতৃক বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন।
নিহত ফাতেমা জাহান মিতি ওই এলাকার মো. হারুনের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাবার খাওয়ার জন্য মিতিকে ডাকতে তাঁর শয়নকক্ষে যান স্বজনেরা। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন তাঁরা। পরে স্বজনেরা তাঁকে দ্রুত নিচে নামিয়ে স্থানীয় এক চিকিৎসককে খবর দিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বজনেরা জানান, মিতির স্বামী প্রবাসে থাকেন। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। পরিবারের দাবি, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
খবর পেয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন