সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ২৩টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে।
একজন ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাককে ধাক্কা দিলে দুটি ট্রাকই রাস্তা থেকে ছিটকে যায় এবং যানজটের কারণে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির উপর আছড়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি ও বিশেষায়িত দলগুলো দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি সামাল দিতে কাজ চালিয়ে যাচ্ছে।
পুলিশের তথ্যমতে, নিহত ১৪ জনের মধ্যে আমিরাতের নাগরিকসহ বেশ কয়েকজন বিদেশি রয়েছেন। মরদেহগুলো শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
আহত ৩০ জনের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন