চিটাগাং টুডে

মূল পাতা

খেলা

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশে পরিবর্তন আনতে হচ্ছে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে। কেননা, কার্ডজনিত নিষেধাজ্ঞা কিংবা চোটের কারণে লুকাস পাকেতা ছিটকে গেছেন। তার জায়গায় শুরু থেকেই দেখা যেতে পারে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে। যদিও অনুশীলনে দানিলো সান্তোসকেও সেই ভূমিকায় পরীক্ষা করেছেন ব্রাজিল কোচ। 

বাকি পজিশনগুলোতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। চোট কাটিয়ে দলে ফিরেছেন রাফিনিয়া। তবে বার্সেলোনা তারকার পুরোপুরি ফিট হয়ে ওঠা সত্ত্বেও শুরু থেকেই মাঠে নামার সম্ভাবনা কম। তাকে বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হতে পারে।

এই ম্যাচ ব্রাজিলের জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। কারণ, আন্তর্জাতিক ফুটবলে নরওয়ের বিপক্ষে এখনো কোনো জয় নেই ব্রাজিলের। চারবারের দেখায় দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি দুটিতে জয় পেয়েছে নরওয়েজিয়ানরা। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ফলটি ১৯৯৮ বিশ্বকাপে, যখন গ্রুপ পর্বে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়ে দিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দলটি।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক) দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (অথবা দানিলো সান্তোস), রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথুউস কুনহা।

ব্রাজিল ফুটবল দল ফুটবল নরওয়ে

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

সোমবার, ০৬ জুলাই ২০২৬

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশে পরিবর্তন আনতে হচ্ছে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে। কেননা, কার্ডজনিত নিষেধাজ্ঞা কিংবা চোটের কারণে লুকাস পাকেতা ছিটকে গেছেন। তার জায়গায় শুরু থেকেই দেখা যেতে পারে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে। যদিও অনুশীলনে দানিলো সান্তোসকেও সেই ভূমিকায় পরীক্ষা করেছেন ব্রাজিল কোচ। 

বাকি পজিশনগুলোতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। চোট কাটিয়ে দলে ফিরেছেন রাফিনিয়া। তবে বার্সেলোনা তারকার পুরোপুরি ফিট হয়ে ওঠা সত্ত্বেও শুরু থেকেই মাঠে নামার সম্ভাবনা কম। তাকে বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হতে পারে।

এই ম্যাচ ব্রাজিলের জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। কারণ, আন্তর্জাতিক ফুটবলে নরওয়ের বিপক্ষে এখনো কোনো জয় নেই ব্রাজিলের। চারবারের দেখায় দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি দুটিতে জয় পেয়েছে নরওয়েজিয়ানরা। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ফলটি ১৯৯৮ বিশ্বকাপে, যখন গ্রুপ পর্বে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়ে দিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দলটি।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক) দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (অথবা দানিলো সান্তোস), রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথুউস কুনহা।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে