রোববার, ১৫ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

গোপালগঞ্জের পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি বুঝে নেওয়া হবে পদক্ষেপ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গোপালগঞ্জের পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি বুঝে নেওয়া হবে পদক্ষেপ
লাঠিসোঁটা, লগি–বইঠা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, মহড়া ও সহিংস ঘটনাবলির দিকে নজর রাখছে সরকার। পরিস্থিতি বিবেচনা করে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর বিষয়েও ভাবা হচ্ছে। তবে সরকার এখনই বলপ্রয়োগ করতে চায় না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। রোববার (১৫ নভেম্বর) দুপুরে তাদের সঙ্গে কথা বলার সময় তারা জানিয়েছিলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দেওয়া হবে। পরে বিকেল সোয়া পাঁচটার দিকে তাদের বদলির পরিপত্র জারি করা হয়। 

মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে। অন্যদিকে, গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে বদলি করে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সেখানে দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা বিভিন্ন সময়ে বিক্ষোভ করে আসছেন।

গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার তাদের লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।

এ সময় মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকার গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যসংখ্যা বাড়িয়েছে। তবে এখনই বলপ্রয়োগের পথে যেতে চায় না সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে  বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না। আবার এখনই বলপ্রয়োগ করে জানমালের ক্ষতি করতেও চায় না। আরও কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আওয়ামী লীগ যদি হামলা ও সহিংসতা বাড়ানোর চেষ্টা করে, তাহলে সরকারও আইন অনুযায়ী বলপ্রয়োগ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, দেশের বাইরে থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও রয়েছে।

এদিকে, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রোববার আরও তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এর আগে গত ১০ নভেম্বর সেখানে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি আশপাশের জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যও গোপালগঞ্জে আনা হয়েছে।

রোববার বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে মোট ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলিতে চারজনের মৃত্যু হয়।

ওই বছরের ২০ জুলাই গুলি ছোড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, ‘যে সময় যে পরিস্থিতি, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।’

সূত্র: প্রথম আলো।

গোপালগঞ্জ সারাদেশ

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি বুঝে নেওয়া হবে পদক্ষেপ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে