মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন
মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার মিরপুর ও মহাখালীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মিরপুরের পল্লবীর সিরামিকস রোডে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে এবং রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুরের ১২ নম্বর এলাকায় এবং মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুরের বাসটির আগুন পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মহাখালীর বাসটির আগুন নিয়ন্ত্রণে কাজ করেন তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, মিরপুর সুপার লিংক পরিবহনের বাসটি বিকেল থেকেই ঘটনাস্থলে পার্ক করা ছিল। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, মহাখালীর আমতলী রোডে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

দুটি ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন রাজধানী জেলার খবর মহাখালী মিরপুর

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানী ঢাকার মিরপুর ও মহাখালীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মিরপুরের পল্লবীর সিরামিকস রোডে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে এবং রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুরের ১২ নম্বর এলাকায় এবং মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুরের বাসটির আগুন পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মহাখালীর বাসটির আগুন নিয়ন্ত্রণে কাজ করেন তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, মিরপুর সুপার লিংক পরিবহনের বাসটি বিকেল থেকেই ঘটনাস্থলে পার্ক করা ছিল। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, মহাখালীর আমতলী রোডে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

দুটি ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে