চিটাগাং টুডে

খামেনির জানাজায় জামায়াত জোটের নেতারা

ইরান সরকারের আমন্ত্রণে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনির জানাজায় গতকাল শুক্রবার অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা। গত বৃহস্পতিবার ঢাকা থেকে যাত্রার পর শুক্রবার তারা তেহরানে পৌঁছান। ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করে খামেনির বিদায় ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নেবেন তারা। জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের নায়েবে আমির মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কেরামত আলী এমপি, নুরুল আমীন এমপি ও ডা. এস এম খালিদুজ্জামান। আরও অংশ নিয়েছেন ১১ দলের শরিক এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও বাংলাদেশ খেলাফত মজলিশের সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি।

খামেনির জানাজায় জামায়াত জোটের নেতারা