চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

খামেনির জানাজায় জামায়াত জোটের নেতারা

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খামেনির জানাজায় জামায়াত জোটের নেতারা
ছবি: সংগৃহীত

ইরান সরকারের আমন্ত্রণে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনির জানাজায় গতকাল শুক্রবার অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা। গত বৃহস্পতিবার ঢাকা থেকে যাত্রার পর শুক্রবার তারা তেহরানে পৌঁছান। ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করে খামেনির বিদায় ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নেবেন তারা।

জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের নায়েবে আমির মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কেরামত আলী এমপি, নুরুল আমীন এমপি ও ডা. এস এম খালিদুজ্জামান। আরও অংশ নিয়েছেন ১১ দলের শরিক এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও বাংলাদেশ খেলাফত মজলিশের সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি।

জামায়াতে ইসলামী ইরান খামেনি এনসিপি

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শনিবার, ০৪ জুলাই ২০২৬

খামেনির জানাজায় জামায়াত জোটের নেতারা

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ইরান সরকারের আমন্ত্রণে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনির জানাজায় গতকাল শুক্রবার অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতারা। গত বৃহস্পতিবার ঢাকা থেকে যাত্রার পর শুক্রবার তারা তেহরানে পৌঁছান। ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করে খামেনির বিদায় ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নেবেন তারা।

জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের নায়েবে আমির মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কেরামত আলী এমপি, নুরুল আমীন এমপি ও ডা. এস এম খালিদুজ্জামান। আরও অংশ নিয়েছেন ১১ দলের শরিক এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও বাংলাদেশ খেলাফত মজলিশের সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে