চিটাগাং টুডে

মূল পাতা

প্রবাসী

ইংল্যান্ড সবুজ গম্বুজ পরিবারের উদ্যোগে ইসলামিক সেমিনার

ইংল্যান্ড সবুজ গম্বুজ পরিবারের উদ্যোগে ইসলামিক সেমিনার সম্পন্ন ।

প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরন করেন সবুজ গম্বুজ পরিবার । Chittagong Today-চিটাগাং টুডে

সবুজ গম্বুজ পরিবারের উদ্যোগে ইংল্যান্ডে ‘ইশকে মোস্তফা ﷺ’ শীর্ষক ইসলামিক সেমিনার অনুষ্ঠিত

ওয়াটফোর্ড, ইংল্যান্ড: প্রবাসে ইসলামী মূল্যবোধ, নবীপ্রেম ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবুজ গম্বুজ পরিবারের উদ্যোগে গত ২১ জুন ২০২৬ (রবিবার) ইংল্যান্ডের ওয়াটফোর্ড শহরে ‘ইশকে মোস্তফা ﷺ’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক আশেকে রাসুল ﷺ অংশগ্রহণ করেন।

ওয়াটফোর্ডের হলিওয়েল কমিউনিটি সেন্টার, চ্যাফিঞ্চ লেন (WD18 9QD)-এ আয়োজিত এ সেমিনার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— “ঝড়ের মাঝে আমাদের তরুণ প্রজন্ম: অস্থিরতার যুগে সাকিনাহ্ (প্রশান্তি) লাভ”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক শায়খ সাইফুল আজম আল-আজহারী। তিনি তাঁর প্রাঞ্জল ও হৃদয়স্পর্শী আলোচনায় বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জের মুখোমুখি তরুণ প্রজন্মকে ইসলামের শিক্ষা, নবীপ্রেম এবং আধ্যাত্মিক প্রশান্তির পথে পরিচালিত হওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্য উপস্থিত শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।

অনুষ্ঠানের শুরুতে সবুজ গম্বুজ পরিবার পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য শহিদুল ইসলাম ফুলেল শুভেচ্ছার মাধ্যমে প্রধান অতিথিকে বরণ করে নেন।

সেমিনারটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রম করেন শাহেদুল আলম, মোহাম্মদ শফিক, আবছার উদ্দিন, মোহাম্মদ আখতার হোসেন বাবলু, মোহাম্মদ মুফিজুর রহমান লিটন, নুরুল আবছার, মোহাম্মদ কাসেম, বেলাল উদ্দিনসহ সবুজ গম্বুজ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

আয়োজকদের মতে, প্রবাসে বসবাসরত মুসলমানদের মাঝে ইসলামী চেতনা জাগ্রত করা, নবী করিম ﷺ-এর প্রতি ভালোবাসা বৃদ্ধি করা এবং দ্বীনি শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। সেমিনারে ইসলামি আলোচনা, দিকনির্দেশনামূলক বক্তব্য এবং দ্বীনি শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে সবুজ গম্বুজ পরিবারের পক্ষ থেকে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল অতিথি, শুভানুধ্যায়ী ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের দ্বীনি, শিক্ষামূলক ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

— সংবাদ বিজ্ঞপ্তি

সবুজ গম্বুজ পরিবার, যুক্তরাজ্য

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইংল্যান্ড সবুজ গম্বুজ পরিবারের উদ্যোগে ইসলামিক সেমিনার সম্পন্ন ।

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে