চিটাগাং টুডে

মূল পাতা

ইসলাম ও জীবন

দীর্ঘ দুই বছর পর বাংলাদেশের মাটিতে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ সাইফুল আজম আল-আজহারী

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশের জমিনে জুমার নামাজের ইমামতি করতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী আলোচক শায়খ সাইফুল আজম আল-আজহারী। আগামী ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোগলেরহাট জামে মসজিদ উদ্বোধন করবেন এবং পবিত্র জুমার নামাজে ইমামতি করবেন।

শায়খ সাইফুল আজম আল-আজহারী বর্তমানে নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্সের সভাপতি এবং যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ডের রহমাতুল্লিল আল-আমিন জামে মসজিদের খতীব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন পর তাঁর বাংলাদেশ সফর এবং জুমার নামাজে ইমামতি উপলক্ষে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

আয়োজক সূত্র জানায়, নতুন নির্মিত মোগলেরহাট জামে মসজিদের উদ্বোধনের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হবে। পরে শায়খ সাইফুল আজম আল-আজহারীর ইমামতিতে পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

দীর্ঘ দুই বছর পর বাংলাদেশের মাটিতে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ সাইফুল আজম আল-আজহারী

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশের জমিনে জুমার নামাজের ইমামতি করতে যাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী আলোচক শায়খ সাইফুল আজম আল-আজহারী। আগামী ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোগলেরহাট জামে মসজিদ উদ্বোধন করবেন এবং পবিত্র জুমার নামাজে ইমামতি করবেন।

শায়খ সাইফুল আজম আল-আজহারী বর্তমানে নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্সের সভাপতি এবং যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ডের রহমাতুল্লিল আল-আমিন জামে মসজিদের খতীব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন পর তাঁর বাংলাদেশ সফর এবং জুমার নামাজে ইমামতি উপলক্ষে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

আয়োজক সূত্র জানায়, নতুন নির্মিত মোগলেরহাট জামে মসজিদের উদ্বোধনের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হবে। পরে শায়খ সাইফুল আজম আল-আজহারীর ইমামতিতে পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সর্বস্তরের মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে