চিটাগাং টুডে

মূল পাতা

রাজনীতি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে নিলুফার চৌধুরী মনির বক্তব্যে ক্ষোভ, সংযত থাকার আহ্বান ছাত্রদল সভাপতির

প্রকাশ : ০২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে নিলুফার চৌধুরী মনির বক্তব্যে ক্ষোভ, সংযত থাকার আহ্বান ছাত্রদল সভাপতির

ঢাকা: একটি টেলিভিশন টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির বক্তব্যের সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি ওই বক্তব্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তা প্রত্যাখ্যান করেছেন এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “প্রিয় নিলুফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।”

তিনি আরও বলেন, “আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেই প্রত্যাশা করি।”

ছাত্রদল সভাপতির এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিলুফার চৌধুরী মনির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে নিলুফার চৌধুরী মনির বক্তব্যে ক্ষোভ, সংযত থাকার আহ্বান ছাত্রদল সভাপতির

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

ঢাকা: একটি টেলিভিশন টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির বক্তব্যের সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি ওই বক্তব্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তা প্রত্যাখ্যান করেছেন এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “প্রিয় নিলুফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু গতকাল টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।”

তিনি আরও বলেন, “আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। সেহেতু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেই প্রত্যাশা করি।”

ছাত্রদল সভাপতির এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিলুফার চৌধুরী মনির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে