চিটাগাং টুডে

মূল পাতা

বিনোদন

স্বপ্নপূরণ পূরন হল শাহরুখের , যুক্তরাষ্ট্রে কিনলেন একটা আস্ত স্টেডিয়াম

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
স্বপ্নপূরণ পূরন হল শাহরুখের ,  যুক্তরাষ্ট্রে কিনলেন একটা আস্ত স্টেডিয়াম

শাহরুখ খান এক বিবৃতিতে বলেন, যা একসময় স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছেছবিকোলাজ

সিনেমার পর্দা থেকে ক্রিকেটের বাইশ গজ, শাহরুখ খান যেন সবখানেই কিং। সিনেমার পাশাপাশি ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাইট রাইডার্স’ গ্রুপের অন্যতম মালিক তিনি। প্রতিষ্ঠানটি এবার ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছে। নিজেদের দেশের বাইরে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও পরিচালনার কৃতিত্ব অর্জন করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নির্মিত নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্রথম ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম। এই ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে স্টেডিয়ামটি।
শাহরুখ খান এক বিবৃতিতে বলেন, ‘যা একসময় স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের দীর্ঘমেয়াদি এই অংশীদারত্ব শুধু একটি ক্রিকেট ভেন্যু তৈরি করেনি, বরং এমন একটি জায়গা গড়ে তুলেছে, যেখানে থাকবে কমিউনিটি, আনন্দ, বিনোদন ও একসঙ্গে থাকার অনুভূতি।’

শাহরুখ আরও বলেন, ‘এটি শুধু ক্রিকেট খেলার মাঠ নয়। পরিবার-বন্ধুদের নিয়ে ভালো সময় কাটানোর একটি জায়গা। আমরা চাই, এটি লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানা হয়ে উঠুক এবং নতুন প্রজন্মকে ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলুক।’
আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত স্টেডিয়ামটিতে রয়েছে মূল স্কয়ারে আটটি উইকেট, আইসিসির মানসম্মত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। স্টেডিয়াম নির্মাণে ৩২ হাজার মেট্রিক টনের বেশি মাটি সরানো হয়েছে।
নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ভেঙ্কি মাইসোর বলেন, ‘এটি শুধু একটি স্টেডিয়াম নয়, ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির প্রতীক। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠা করা প্রথম বৈশ্বিক ক্রিকেট ব্র্যান্ড হিসেবে এটি আমাদের জন্য গর্বের মাইলফলক।’

স্টেডিয়াম উদ্বোধনী ম্যাচে আনুষ্ঠানিক প্রথম বল করেন সাবেক এনবিএ চ্যাম্পিয়ন মেটা ওয়ার্ল্ড পিস। তাঁর উপস্থিতি যুক্তরাষ্ট্রে ক্রিকেট ও মূলধারার ক্রীড়ার মধ্যে বাড়তে থাকা সংযোগেরও প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

১ থেকে ৫ জুলাই পর্যন্ত এই মাঠে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে।
বর্তমানে নাইট রাইডার্স গ্রুপের অধীনে রয়েছে চারটি ফ্র্যাঞ্চাইজি—কলকাতা নাইট রাইডার্স (আইপিএল), ত্রিনবাগো নাইট রাইডার্স (সিপিএল), আবুধাবি নাইট রাইডার্স (আইএলটি২০) এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (এমএলসি)। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটি এখন পর্যন্ত নয়টি বড় শিরোপা জিতেছে

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

স্বপ্নপূরণ পূরন হল শাহরুখের , যুক্তরাষ্ট্রে কিনলেন একটা আস্ত স্টেডিয়াম

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে